Monday, September 8, 2014

জানি, সকল মিথ্যার মাঝখানে, তুমিই উজ্জ্বল সত্য, দীর্ঘশ্বাস তুমি, আমাকে জাগিয়ে রেখেছো, মৃত্যুর পথে...
বার বার বলেছি, দয়া করে, আমাকে আর ফ্রেণ্ড রিকোয়েস্ট পাঠাবেন না কেউ !
বন্ধু শব্দটির ভার ও ভর বহন করার ক্ষমতা আমার নেই, আমার চতুর্থঘর দগ্ধ, আজন্ম বন্ধুহীন আমি ! ফেসবুকে যাদের ভালোবাসা পাই, স্নেহ পাই, তা সেইসব উদার এবং মহত্ মানুষের জন্য পাই...
তাঁদের শ্রদ্ধা জানাই...
আজন্ম ভিখিরি, ফলে, সদর দরজা থেকে ফিরিয়ে দিয়েছে সকলেই, পিতা থেকে শুরু করে নদীটিও !
প্রিয় রেললাইন, সেও !
সিলিংফ্যান, ঘুমের বড়ি সহ সকলেই !
সদর দরজা আজ খোলা, তবু তা আমার জন্য নয় !
বাস্তব বলে যাকে তুমি চেনো, সে আসলে তোমার কল্পনা !
সত্য সত্য নয়, মিথ্যা মিথ্যা নয়, এ কেবল এক ভ্রম, অথবা আশ্চর্য এক স্বপ্ন, যা থেকে বেরিয়ে আসতে চাইছো...অথচ পারছো না...
এই ঘোর লাগা জীবন তোমার, তুমি এর ঘূর্ণীপাকে ক্রমে ডুবে যাচ্ছো...
নঞর্থক আর সদর্থক এই দুইয়ের মধ্যে আপাত বিভেদ থাকলেও এরা যে একই ভাবের দুই রস, এটুকু যদি কেউ না বোঝে, তাকে পঞ্চাশজন শিক্ষক দিয়েও বোঝানো সম্ভব নয়...
এ প্রসঙ্গে, শক্তিপদ ব্রহ্মচারীর একটি কবিতার পংক্তি উচ্চারণ করা যেতে পারে :
সকল নাস্তি ছুটে যাচ্ছে অস্তির দিকে...
আশ্চর্য ! আজ কি পূর্ণিমা ?
আকাশে দুটি চাঁদ কেন ? না কি কোনো ভাদ্রসুন্দরীর কপালের টিপ ?
না, ভদকা তো খাইনি ! তাহলে ? আফিম বা গাঁজাও খাইনি ! অথচ দিব্যি দুটি চাঁদ, পাশাপাশি, জ্বল জ্বল করছে !
চশমাও তো নতুন !
তাহলে ?