Wednesday, September 17, 2014

আশ্চর্য ! আজ কি পূর্ণিমা ?
আকাশে দুটি চাঁদ কেন ? না কি কোনো ভাদ্রসুন্দরীর কপালের টিপ ?
না, ভদকা তো খাইনি ! তাহলে ? আফিম বা গাঁজাও খাইনি ! অথচ দিব্যি দুটি চাঁদ, পাশাপাশি, জ্বল জ্বল করছে !

চশমাও তো নতুন !
তাহলে ?
ভাবতাছি, একটা স্ট্যাটাস দিয়া ফালামু !
তয়, সাবজেক্ট খুঁজতাছি !
নেগেটিভ দেওন ভালা না, আমারে আমার মাইয়া কইয়া দিছে, বাবা, দুঃখরে বুকর মাঝে রাখবা, কথা কইবা হাসি মুখে !
মাইয়া আমার সিয়ানা ! তার কথা ফালাইবার না !
তয়, সাবজেক্ট ?
প্রেম, না, রাজনীতি ? না কি, ধর্ম ?
ধর্ম কইলেই ভাইস্যা ওঠে, ক্ষমতার কথা...মাইনষরে দাবাইয়া রাখার ঘুইট্যাচাল ! একদিকে প্রেম, আর একদিকে রাজনীতি...ধর্ম তার এই দুই মুখ লইয়া ক্যামনে হাজার হাজার বছর মাইনষরে দাবাইয়া রাখছে, ভাবলে শরীরর রোম শির শির কইরা ওঠে ! এইডা জানার নামরে আমরা কইছি ইতিহাস !
মৃত্যুর সঙ্গে পাশা খেলার শখ বহুদিনের...
বার্গম্যানের ছবি দেখার অনেক আগে থেকেই এই শখ ! সেই ছেলেবেলায়, মালঠেপে, এক সন্ধ্যায়, বড়দের পাশাখেলা দেখার পর থেকেই আমার এই শখ...
এখন, মাঝে মাঝে, মনে হয়, সমগ্র জীবন ধরেই তো পাশা খেলে আসছি মৃত্যুর সঙ্গে...
জানি, একদিন, এই সূর্য সহ গ্রহনক্ষত্র সকলই চলে যাবে কালের গহ্বরে...

তখনও অন্য কোনো সৌরলোকে, অন্য কোনো জগতে আমাদের স্বপ্নগুলি,
ক্রমে, রূপ নেবে ভ্যান গগের
ছবির মতো...
এটা ঠিক, উপমা উপমাই, উপমা আসলকে ধরতে পারে না, কিছুটা আভাস বা ইশারা দেয় মাত্র !
তবু কবিরা সুযোগ পেলেই উপমার আশ্রয় নেন, কালিদাস এই কাজ সুচারুভাবে সম্পন্ন করেছিলেন, বলে, উত্তরসূরীরা এখন, কথায় কথায়, বলেন কালিদাসস্য উপমা !
প্রণয় কাহাকে বলে জানে না বালক,
মাতৃগর্ভ ছেড়ে এসে, সে দেখে, পালক
খসানোর যজ্ঞ, তন্ত্র সাধনার মত
নির্জন রাত্রিকলস, ওম্, সম্ভবত
কলসের থেকে আসা নিরালম্ব ধ্বনি…
ফলত সে খুঁড়ে চলে একাধিক খনি ।
প্রণয় কাহাকে বলে জানে সে বালিকা,
চতুর্দশী রাতে একা গাঁথে সে মালিকা ।
বলে না কাউকে, ভাবে, বলিবার নয়,
প্রেম কবিতার মত, সে ইশারাময় ।
বস্তুত শূন্যতা বাড়ে খনির ভেতরে
অন্তর্মুখী স্রোত ক্রমে পলি চাপা পড়ে ।
বালক বোঝে না এই চাপা, টান টান
রহস্যময়তা, তার চাই অনির্বান
যজ্ঞ সহ রতি, শব সাধনার পথে
একান্ত ভৈরবী সহ পরবিধিমতে
রচিত সঙ্গীত কিছু ! ইহা কি প্রণয় ?
কে জানে সংজ্ঞার রূপ, সকল সংশয়
ধাবিত হয়েছে আজ মৃত নগরীতে,
মালিকা শুকায় একা নীরব সঙ্গীতে !
সমস্ত দিনের শেষে পড়ে থাকে একান্ত অসুখ...