Sunday, September 1, 2013


ঘোড়া উড়ে যেতে দেখেছি ঠাকুরমার ঝুলিতে । তা বলে, নদীও উড়ে যাবে ?


আজ, এই প্রথম, উপলব্ধি করলাম, আমি, সত্যিই, একা । 
বড় একা.।
নিসঙ্গতার চাইতেও একা আমি...

ফাঁদ তাকিয়ে আছে অজগরের দিকে । অজগর তাকিয়ে আছে ফাঁদের দিকে । মাঝখানে, ঐ ছাগশিশু... ফাঁদ ও অজগর দুইই তার কাছে মৃত্যুশমন । আর একজন, চতুর্থ, সে আছে দৃশ্যের বাইরে । এই অসুরনাটকে তার ভূমিকাই সবচেয়ে বড়...


মৃত্যুলিখিত নাটকে কোনো ভূমিকা আমার নেই । তারপরও যেটুকু থাকে, তা ঐ চাস্টল বয়-এর । উদোম গা, একটা ময়লা হাফপ্যান্ট, নাকে শুকিয়ে যাওয়া সিকনি । টেবিল মোছো, খালি চায়ের কাপ তুলে নাও । খদ্দের এলে আবার চা দাও । এই ভূমিকা দর্শকাদৃত নয় । তাদের চাহিদা নামে । নামৈব কেবলম । চাস্টল বয় এর নাম কি থাকে ? এই পুঁচকে, দুটি ডবল হাফ দে তো...


তুমি কে ? রিং মাস্টার জানে না ।


আমিও নদীর মত হারিয়ে যাবো । আসবো না ফিরে আর, আসবো না ফিরে কোনোদিন...