বার
বার বলেছি, লেখক নই আমি, সে যোগ্যতা আমার কখনো নেই । লিখি, আত্মসন্ধানীর
মত, নিজেকেই । একে লেখা বলে না, লেখা তো তা-ই, যা মিডিয়া চায়, প্রকাশক
ছাপে, প্রতিষ্ঠান পুরস্কৃত করে এবং সব শেষে উঁইপোকা কাটে । আমার লেখা তা
নয়, উঁইপোকা কাটার আগেই আগুনে তা পোড়ে, ধুলিতে তা মেশে এবং তার পাঠকও আমি ।
তবু কেউ কেউ ভালোবেসে দু এক পাতায় চোখ রাখে, কথা বলে মাঝে মাঝে ।
স্মরণযোগ্যতাহীন এই সব লেখার কদর করে যারা তাদের প্রণাম করি আজ । তারা যেন
মনে না করেন, আমি লেখক । আবারো বলি, সে লেখক আমি নই । অথবা দালাল নই কারো ।
ভালোবাসা ছাড়া আমার পাবার কিছু নেই, চাওয়ারও নেই । মূল্যহীন থেকে,
অনস্তিত্ব হিসেবে কাটিয়ে যাচ্ছি দিনগুলি, এভাবেই যেন মিশে যেতে পারি একদিন
ধুলির সহিত । এটুকুই একান্ত প্রার্থনা ।
Thursday, February 20, 2014
একদা,
এইখানে রাজপাট চালাইতেন লিকাগণ । সে বহুদিন আগের কথা নয় । বৌদ্ধধর্মালম্বী
এই লিকাগণ পরাজিত হন বোরো রাজবংশের থেকে বেরিয়ে আসা মাণিক্যদের হাতে ।
পরাজিতদের ধর্ম হইল, পুনরায়, রাজপাট দখল করিবার তীব্র বাসনাকে চাগাইয়া রাখা
। ফলে, বারবার যুদ্ধ বাঁধিয়াছে এই জনপদে । আরাকানদের সহায়তায় লিকাদের এই
প্রয়াস ব্যর্থ হয়েছে বারবার বোরোদের আগ্রাসী শক্তির কাছে । বাকিটা এখন
ইতিহাস । ভুবনেশ্বরী মন্দির হয়ে ওঠে অমর এক মন্দির
মূলত রবীন্দ্রনাথের বিসর্জন নাটকের কল্যাণে । মাতাবাড়ী হয়ে ওঠে
একান্নপীঠের এক পীঠ । যদিও শংকরাচার্যের মতে, একান্নপীঠের এই ত্রিপুরেশ্বরী
মন্দির কর্ণাটকেই অবস্থিত । বিতর্ককথা এড়িয়েই এই উদয়পুর আজ বিশ্বপরিচিত এক
ক্ষেত্র । পর্যটকরা এখানে আসেন প্রাণের টানে । যদিও পর্যটনক্ষেত্র যেভাবে
গড়ে ওঠে সেই পরিকাঠামো এখানে আজও গড়ে ওঠেনি তেমন করে । পর্যটক আসেন আর চলে
যান, শহরের বাইশ দীঘী ক্রমে বুজে আসে । একদা রাজারা যে সুখজলায় নৌবিহার
করতেন, আজ তা কৃষিজমিমাত্র । ২৫ বর্গ কিলোমিটারের এই জলা আজ স্মৃতিমাত্র ।
ভয় হয়, এই ক্ষেত্রটিও শেষপর্যন্ত স্মৃতির আড়ালে যদি চলে যায়, তাহলে কি হবে !
বাংলা
সিরিয়্যালগুলিই কি বাঙালীর রুচির নমুনা ? যদি তাই হয়ে থাকে, তাহলে, দুইখান
কথা আছে । এক) বহিরঙ্গে বাঙালী আধুনিক হলেও মনেপ্রাণে এখনও ঊনিশ
শতাব্দীতেই রয়ে গেছে । দুই) মিছিল মিটিং আর সিরিয়্যালসর্বস্ব বাঙালী যতই
নিজেকে চেতনাসম্পন্ন বলে প্রচার করুক, আসলে সেই চেতনা কতখানি, তা বোঝা যায়,
পরনিন্দার বহর দেখে । বাংলাভাষা ও সংস্কৃতির মুগ্ধ একজন হিসেবে, কথাগুলি
বলছি ।
Subscribe to:
Posts (Atom)