Monday, June 30, 2014

দলে দলে চাকমা শরণার্থী আসছে ওপার থেকে । পার্বত্য চিটাগাঙে নাকি জাতিদাঙ্গা শুরু হয়েছে । জাতিদাঙ্গার মত সর্বনেশে আর কিছুই নেই । সংখ্যালঘুর দায়িত্ব নিতে হয় সংখ্যাগুরুদের । আধিপত্য কায়েমের নেশা চিরকালীন । সংখ্যাগুরুদের মধ্যে এটা বেশিই । অথচ তারা ভুলে যায়, অন্যত্র এই সংখ্যাগুরুরাই হয়ে যেতে পারে সংখ্যালঘু । তখন তাদের উপরও নেমে আসতে পারে সংখ্যাগুরুদের অত্যাচার ।
কোনও দেশেই একারণে অন্তত সংখ্যাগুরুদের এজাতীয় নিপীড়ন করা উচিত নয় ।
সেই বোকা লোকটার কথা মনে আছে ?
যে একা রাস্তার মাঝখানে পড়ে থাকা দেয়াল ঠেলে সরাতে শুরু করেছিলো । দেয়াল কি আর সরে কখনও ? তার মনে হয়েছিলো, দেয়াল না সরালে লোকজনের অসুবিধে হবে ।
বুদ্ধিমান লোকেরা ঐ দেয়াল দেখেও পাশ কাটিয়ে চলে গিয়েছিলো ।
আমি বুদ্ধিমান নই, আজীবন হতে চেয়েছি ঐ বোকা লোকটিই ।
নেশা সকলেই করে । কম বা বেশি । কেউ গাঁজা খায়, কেউ মদ । কেউ আফিম বা ব্রাউন সুগার । সাপের ছোবল খেতেও পছন্দ করে কেউ কেউ । আবার দুধ খাওয়ার নেশাও আছে অনেকের । ধূমপান তো রয়েছেই তার জমিদারিতে । কত ধরনের নেশা যে আছে । শরীরের নেশা আর টাকার নেশা নেই এমন লোক খুব কম । মাতব্বরির নেশাও অনেকের মধ্যে বিরাজমান । পূণ্য কামাইয়ের নেশাও অনেককে উন্মাদ বানিয়ে তোলে । যেমন প্রেমের নেশা । দিবানা বানিয়ে ছাড়ে । তবে এসব নেশায় ব্যক্তি থাকে জড়িত । যদিও প্রেমের নেশায় ধ্বংস হতে দেখেছি ট্রয় । কিন্তু রাজনীতির নেশা ? বড় খতরনাক । সমাজ আক্রান্ত হয় । তিন তাসের চাইতেও সর্বনেশে । অক্টোপাশের থাবা এটা । এই নেশাটির সঙ্গে জড়িয়ে রয়েছে ক্ষমতার নেশা, আধিপত্য বিস্তারের নেশা । আধিপত্যের কথা যখন এলো, তখন মনে এলো ধর্মীয় আধিপত্যের নেশা আজ ধারণ করেছে মারাত্মক আকার । যা জন্ম দেয় ভ্রাতৃবিদ্বেষের । অথচ ধর্ম ও রাজনীতির মোহপাশে আবদ্ধ নব্বুই শতাংশ মানুষ ।
যারা ভালোবেসে মরে গেছে, যারা ভালোবেসে মরছে, আর যারা ভালোবাসবে, বলে, এই পৃথিবীতে আসছে, তাদের জন্য লিখে যাচ্ছি এক দীর্ঘ এপিটাফ ।
এক এক করে খুলে ফেলি এ পোশাক ।
প্রথমে চামড়া । তারপর
হাত-পা, নখ ও দাঁত । নাভিমণ্ডলে ও চুল । আর
এই দুই চোখ । লিঙ্গ সহ
ঘিলু । উপমাবিহীন এই হৃৎপিণ্ড । খুলে ফেলি
শরীরের থেকে । মন, তাও ।

তারপর সব তুলে দিই পাঁচ মন্ত্র সহ প্রাণ ।
নাও, এটুকুই আছে । গ্রহণ করো, হে অন্ধকার
কেউ কেউ হারিয়ে যায় ।
তাদের ঐ হারিয়ে যাওয়া দেখি ।
কোথায় যায় তারা ?
কোনও কোনও দিন দেখি, অন্য গ্রহের আকাশে
উড্ডীন তারা ।
ভুল করে এসেছিল এই গ্রহে ।
হলুদে ও নীলে তারা উড়ছে ঘুড়ির মত অনুভূতিতে
এক স্বপ্নাহতা যখন বাঘিনী.না হয়ে সন্ন্যাসিনী হয়ে ওঠে, আমি দেখি তার.অশ্রুও হয়ে.ওঠে সজল আগুন